বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের

নওগাঁ হাসপাতালে ইসিজি’র রশিদ বহির্ভূত টাকা আদায়, তথ্য সংগ্রহে সাংবাদিককে হুমকি

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে
নওগাঁ হাসপাতালে ইসিজি’র রশিদ বহির্ভূত টাকা আদায়, তথ্য সংগ্রহে সাংবাদিককে হুমকি

২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ইসিজি করতে রশিদ বহির্ভূত টাকা আদায়ের অভিযোগ উঠেছে আউটসোর্সিং স্টাফ রিয়াজুল ইসলাম এর বিরুদ্ধে।

গত রবিবার (২৯ মে) দুপুরে হাসপাতালের জরুরী বিভাগের সামনে বণিক বার্তা’র নওগাঁ জেলা প্রতিনিধি আরমান হোসেন রুমন তথ্য সংগ্রহে গেলে হুমকি দিয়েছে দূর্বত্তরা। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ওই সাংবাদিক। এবিষয়ে সদর থানায় সাধারন ডায়েরী করতে গেলেও অফিসার ইনচার্জ তাকে পুলিশ সুপার এর অনুমতি নিয়ে আসার পরামর্শ দেন।

জানা যায়, গত রবিবার (২৯ মে) দুপুর সাড়ে ১২ টায় নওগাঁ জেনারেল হাসপাতালে ইসিজি করতে রশিদ বহির্ভূত টাকা আদায়ে কর্তৃপক্ষ এবং আউটসোর্সিং স্টাফদের অনিয়মের তথ্য সংগ্রহ করতে যান আরমান হোসেন রুমন। সেখানে প্রকাশ্যে রশিদ বহির্ভূত টাকা আদায় করছিলেন আউটসোর্সিং স্টাফ রিয়াজুল ইসলাম।

বিষয়টি মুঠোফোনে ধারণ করতে গেলে সাংবাদিক রুমন এর ওপর ক্ষিপ্ত হন রিয়াজুল। তাৎক্ষণিক এক বহিরাগত যুবককে ফোন করে জরুরী বিভাগে ডেকে নেন রিয়াজুল। রুমনকে ওই যুবক নিজেকে আলামিন হোসেন এবং হাসপাতালের আউটসোর্সিং স্টাফ বলে পরিচয় দেন। এর কিছুপর রুমনকে তথ্য সংগ্রহে বাঁধা প্রদান করাসহ দ্রুত হাসপাতাল চত্বর ত্যাগ করতে বলেন ওই যুবক। বিষয়টি নিয়ে বাকবিতদন্ডার সৃষ্টি হলে রুমনকে হাসপাতালের বাহিরে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান আলামিন।

পরে জানা যায় আলামিন হোসেন হাসপাতালের কেউ নয়। ঘটনার পর নিরাপত্তাহীনতায় পরায় ওই রাতেই সদর থানায় সাধারন ডায়েরী করতে যান ওই সাংবাদিক

ভুক্তভোগী আরমান হোসেন রুমন বলেন, হাসপাতালের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে প্রতিনিয়ত ইসিজি পরীক্ষায় দ্বিগুনেরও বেশি রশিদ বহির্ভূত টাকা আদায় করা হচ্ছে। সেখানে তথ্য সংগ্রহ করতে গেলে আউটসোর্সিং স্টাফ রিয়াজুল বহিরাগত এক যুবককে ডেকে নিয়ে এসে আমাকে হুমকী প্রদান করে। বিষয়টি তাৎক্ষণিক হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হলেও কোন সহযোগীতা পাওয়া যায়নি। এরপর থানায় সাধারন ডায়েরী (জিডি) করতে গেলে পুলিশ সুপার মহোদয়কে অবগত করে থানায় আসার পরামর্শ দেয়া হয়।

এবিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গণমাধ্যম কর্মীদের জিডি অথবা অভিযোগ সংক্রান্ত বিষয়গুলো থানায় নিতে হলে পুলিশ সুপার স্যারের অনুমতি লাগে। ওই সাংবাদিককে বিষয়টি পুলিশ সুপার স্যারকে অবগত করে থানায় আসার পরামর্শ দেয়া হয়েছে।

২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধূরী বলেন, সাংবাদিক আরমান হোসেন রুমন এর বিষয়টি বষয়টি অবগত আছেন। তবে আরো কিছু জানতে চাইলে তিনি তার অফিসে যেতে বলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com