শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

একজনের কাছেই ট্রেনের ৬৭টি টিকিট!

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১ জুন, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে
একজনের কাছেই ট্রেনের ৬৭টি টিকিট!

অগ্রিম ৬৭টি ট্রেনের টিকিট’সহ এক টিকিট কালো বাজারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

গোপন সংবাদে র‌্যাব জানতে পারে একটি কালো বাজারী চক্র কিশোরগঞ্জ সদর থানাধীন রেলওয়ে ষ্টেশন এর আশপাশের এলাকায় ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার থেকে অগ্রিম ক্রয় করে অবৈধভাবে নিজেদের কাছে মজুদ করে রাখে ও পরবর্তিতে সাধারণ জনগনের মাঝে বেশি দামে উক্ত টিকিট বিক্রয় করে থাকে। তথ্যের ভিত্তিতে র‌্যাব তাদের ওপর নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালায় এবং তথ্যের সত্যতা পায়।

মঙ্গলবার (৩১ মে) রাত সাড়ে নয়টার দিকে রেল স্টেশান এলাকার পূর্বতারাপাশা হতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ট্রেনের টিকেট কালো বাজারীর সাথে জড়িত সাবু মিয়া (৬৬) কে বিভিন্ন তারিখের কিশোরগঞ্জ টু ঢাকা গামী ট্রেনের ৬৭ (সাতষট্টি) টি আসনের অগ্রীম টিকিট উদ্ধার করা হয়। সে শহরের পূর্ব তারাপাশা এলাকার মৃত হাসু মিয়ার ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান এক প্রেস রিলিজে জানান, আটককৃত আসামী রেলের টিকিট কালো বাজারীর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com