অগ্রিম ৬৭টি ট্রেনের টিকিট’সহ এক টিকিট কালো বাজারীকে গ্রেফতার করেছে র্যাব-১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
গোপন সংবাদে র্যাব জানতে পারে একটি কালো বাজারী চক্র কিশোরগঞ্জ সদর থানাধীন রেলওয়ে ষ্টেশন এর আশপাশের এলাকায় ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার থেকে অগ্রিম ক্রয় করে অবৈধভাবে নিজেদের কাছে মজুদ করে রাখে ও পরবর্তিতে সাধারণ জনগনের মাঝে বেশি দামে উক্ত টিকিট বিক্রয় করে থাকে। তথ্যের ভিত্তিতে র্যাব তাদের ওপর নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালায় এবং তথ্যের সত্যতা পায়।
মঙ্গলবার (৩১ মে) রাত সাড়ে নয়টার দিকে রেল স্টেশান এলাকার পূর্বতারাপাশা হতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ট্রেনের টিকেট কালো বাজারীর সাথে জড়িত সাবু মিয়া (৬৬) কে বিভিন্ন তারিখের কিশোরগঞ্জ টু ঢাকা গামী ট্রেনের ৬৭ (সাতষট্টি) টি আসনের অগ্রীম টিকিট উদ্ধার করা হয়। সে শহরের পূর্ব তারাপাশা এলাকার মৃত হাসু মিয়ার ছেলে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান এক প্রেস রিলিজে জানান, আটককৃত আসামী রেলের টিকিট কালো বাজারীর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।