বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের

কমলগঞ্জে সাপের কামড়ে মৃত্যু

সালাহ্উদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে
কমলগঞ্জে সাপের কামড়ে মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে সাপের কামড়ে লিলাই বিবি (৪৬) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুন) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। নিহত লিলাই বিবি মধ্যভাগ এলাকার একরাম উদ্দিনের স্ত্রী। সাপের কামড়ে লিলাই বিবির মৃত্যুর ঘটনায় ডাক্তারের অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন নিহতের পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৫ টার দিকে বৃষ্টি শুরু হলে মহিলা পাক ঘরে গিয়ে চা-পাক করতে লাকড়ি আনতে গেলে একটি সাপ উনার আঙ্গুলে কামড় দেয়। সাথে সাথে তাঁর ছেলে বাবুল মিয়া মহিলাকে নিয়ে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল সদর হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু সেখানে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যেতে বললে পরিবারের লোকজন তাকে নিয়ে বাড়ি নিয়ে আসার পথে রাস্তাতেই তাঁর মৃত্যু হয়।
নিহত মহিলার ছেলে বাবুল মিয়ার অভিযোগ, তার মাকে সাপের কামড়ের চিকিৎসার নামে অন্য চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, কর্তব্যরত ডাক্তার বলেছেন ওটা বিষধর সাপ নয়, এমনিতেই সেরে যাবে এবং মাকে বাড়ি নিয়ে যেতে বলেন ডাক্তার। বাড়িতে নেয়ার পথে তার মায়ের মৃত্যু হয়।
তিনি এর সুষ্ঠু বিচার দাবি করে বলেন সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগ জানাবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com