মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

খাগড়াছড়িতে সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

আল-মামুন, খাগড়াছড়ি
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় রাঙ্গামাটির সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাংবাদিকরা। বুধবার সকালে খাগড়াছড়ির সাংবাদিক সমাজের ব্যানারে সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে ও চ্যানেল টোয়েন্টিফোর’র জেলা প্রতিনিধি নুরুচ্ছফা মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ক্ষমতার অপব্যবহার করে পার্বত্যাঞ্চলের সংরক্ষিত সাবেক নারী সাংসদ ফিরোজা বেগম চিনু ও তার মেয়ে নাজনীন আনোয়ার নিপূণ সরকারি সম্পত্তি জবর দখলের সংবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। অবিলম্বে ফজলে এলাহীকে মুক্তি সহ সাংবাদিকদের হয়রানি বন্ধের দাবী জানানো হয় এতে।

মানববন্ধন শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সহ-সভাপতি জহুরুল আলম, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, কেইউজে’র সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, সাবেক সম্পাদক কানন আচার্য, যমুনা টিভির জেলা প্রতিনিধি শাহরিয়ার ইউনুছ, যুগান্তরের প্রতিনিধি সমির মল্লিক, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি জসিম উদ্দিন জয়নাল, পানছড়ি প্রেস ক্লাব সভাপতি নতুন ধন চাকমা, দীঘিনালার জীবন চৌধুরী উজ¦ল প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে বুধবার দুপুরে স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহীকে রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালতে তোলা হলে যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় ফজলে এলাহীকে তার অফিস থেকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২০ সালের সংবাদ পরিবেশনের পরিপ্রেক্ষিতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও তার মেয়ে পৃথকভাবে দুটি মামলা করেন। পরবর্তীতে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট ইস্যুর মাধ্যমে ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com