মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

রাজারহাটে রাস্তার বেহাল দশা ভাতাই ধান লাগিয়ে প্রতিবাদ ব্যবসায়ীদের

সোহেল রানা, কুড়িগ্রাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১১১ বার পড়া হয়েছে
রাজারহাটে রাস্তার বেহাল দশা ভাতাই ধান লাগিয়ে প্রতিবাদ ব্যবসায়ীদের
রাজারহাটের সোনালী ব্যাংকের মোড় হতে উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আনন্দ বাজার যাওয়ার একমাত্র সংযোগ সড়কটির বেহাল দশা।
রাস্তাটি সংস্করণের কথা থাকলে আজ প্রর্যন্ত রাস্তাটুকু অদ্যাবধি সংস্কার করা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই যে অবস্থার সৃষ্টি হয় তাতে যানবাহন তো দুরের কথা, খালি পায়ে চলাচল করাই অসম্ভব। কিছু লোক দেখানো সংস্কার দুর্ভোগ আরো বাড়িয়ে দেয়।
রাজারহাট বাজার ব্যবসায়ীদের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থা থাকায় ব্যবসায়ীরা তাদের যাতায়াতের রাস্তার মধ্যে ভাতাই ধানের চারা রোপণ করছেন।
উক্ত ব্যবসায়ীদের এই বেহাল অবস্থার রাস্তা নিয়ে জিজ্ঞেস করলে তারা বলেন,বিগত অনেক বছর যাবত আমরা এই রাস্তা নিয়ে ভোগান্তির মধ্যে রয়েছি। বৃষ্টি বাদল মৌসুমে হালকা বৃষ্টি হলেই, এই রাস্তা দিয়ে কোন রকমের ছোট কিংবা বড় যানবাহন চলাচল করতে পারে না। এমন কি আমরা নিজেরাও চলাচল করতে পারছি না ও দৈনন্দিন ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। রাস্তাটি দুর্গাপুর ইউনিয়নের আনন্দ বাজার যাওয়ার একমাত্র রাস্তার বেহাল দশা এবং মূল রাস্তা হিসেবে রয়েছে এটি। এবিষয়ে জনপ্রতিনিধিদের কোন প্রকার সারা পাওয়া যাচ্ছে না রাস্তাটির এই বেহাল দশা দেখেও না দেখার ভান করেন বলে জানান ব্যবসায়ীরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম বলেন, রাস্তাটি অতি শীঘ্রই সংস্কার করা হবে বলে আশ্বাস দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com