রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে ভ্যানের মুখোমুখী সংঘর্ষে নিহত এক

মো: মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে ভ্যানের মুখোমুখী সংঘর্ষে নিহত এক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে ভ্যানের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে।

 

আজ শনিবার (১১ জুন) দুপুরে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কে সুখিয়া ইউনিয়নের কুষাকান্দা ছায়েম উদ্দিনের পান দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন, উপজেলার কোদালিয়া গ্রামের আবু বক্করের ছেলে ইমরুল ইসলাম (৩৫)। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, কিশোরগঞ্জ থেকে আসা পুলিশের পিকআপটি পাকুন্দিয়া যাচ্ছিল। পিকআপটি কিশোরগঞ্জের মহাসড়কের কুষাকান্দা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা কাঠাল ভর্তি একটি ভ্যান পুলিশের পিকআপের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ভ্যানের পুরো অংশ ধুমড়ে মুচড়ে যায়। এ সময় ভ্যান চালক গুরুতর আহত হয়। আহত ভ্যান চালককে পুলিশ মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com