শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে বালিকাদের স্লো সাইকেল রেস অনুষ্ঠিত

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১২ জুন, ২০২২
  • ১২০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বালিকাদের সাইকেল প্রতিযোগিতা

কিশোরগঞ্জ জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বালিকাদের সাইকেল প্রতিযোগিতা। ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস।

বরিবার (১২ জুন) সকালে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০ জন বালিকা অংশ নেয় এই প্রতিযোগিতায়। ২০০ মিটার, ১০০০ মিটার এবং স্লো সাইকেল রেসের আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান বেলাল।

কিশোরগঞ্জে বালিকাদের সাইকেল প্রতিযোগিতা

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, শিল্প বিপ্লব এবং যানবাহনের অধিক চাপের কারনে বর্তমান বিশ্বের পরিবেশ হুমকির মুখে। আগামীতে সুন্দর পৃথিবী তৈরির জন্য সাইকেল বাহন হিসেবে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে।

জেলা ক্রীড়া অফিসার জানান, যে কোন বয়সে সাইকেল চালিয়ে শারীরিক ব্যায়াম করা সম্ভব। এছাড়া বিডি সাইক্লোহলিক কিশোরগঞ্জের মাধ্যমে প্রায় অর্ধশত বালিকা সাইকেল চালানো শিখেছে। আগ্রহী এই শিক্ষার্থীদের উৎসাহ দিতেই এই প্রতিযোগিতার আয়োজন করা। এছাড়া নতুন সাইকেল চালানো শিখতে আগ্রহীদের জন্য সাইকেল সহ প্রয়োজনীয় ইকুইপমেন্ট প্রদানের আশ্বাস দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান বেলালও মেধাবী খেলোয়াড়দের সাইকেল উপহার দেয়ার ঘোষণা দেন।

আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলো বিডি সাইক্লোহলিক কিশোরগঞ্জ গ্রুপ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com