রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কিশোরগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে

মো: মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১২ জুন, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাত বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে নিধু মিয়া (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। তবে বৃ্দ্ধা পলাতক থাকায় পুলিশ এখনো আসামীকে ধরতে পারে নি।

গত বুধবার সকালে উপজেলার মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটলেও শনিবার (১১ জুন) দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে নিধু মিয়ার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে ওই শিশুটি তার বাড়ির সামনে ঘুরা-ফেরা করছিল। এ সময় নিধু মিয়া তাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে পাশের একটি মাঠে নিয়ে যান। সেখানে নিয়ে তাকে ধর্ষণ চেষ্টা চালায়। শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে নিধু মিয়া পালিয়া যায়। পরে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান তারা।

এবিষয়ে শিশুটির বাবা স্থানীয় মেম্বার ও মাতাব্বরদের কাছে বিচার দেন। মাতাব্বররা ধনু মিয়ার বিচার করতে ব্যর্থ হন। পরে শনিবার (১১ জুন) দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

শিশুটির বাবা বলেন, স্থানীয় মেম্বার ও মাতাব্বরদের কাছে এ বিষয়ে বিচার দেই। কিন্তু তারা নিধু মিয়ার কোন বিচার করেনি। পক্ষান্তরে তারা আমাকে মারধরের হুমকি-ধমকি দিচ্ছে। বিচার না পাওয়ায় গতকাল শনিবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com