মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

সারাদেশে এক রেটে স্বর্ণ বিক্রি করতে হবে

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১২১ বার পড়া হয়েছে
সারাদেশে এক রেটে স্বর্ণ বিক্রি করতে হবে

বাংলাদেশ জুয়েলারি সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুন) বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ডিস্ট্রিক্ট মনিটরিং স্ট্যান্ডিং কমিটির সদস্য পবিত্র চন্দ্র ঘোষ। বিশেষ অতিথি ছিলেন বাজুস ডিস্ট্রিক্ট মনিটরিং স্ট্যান্ডিং কমিটির সদস্য চন্দন কুমার ঘোষ। বাজুস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বাজুসের সভাপতি গাজী জামাল উদ্দীন।

সভায় স্থানীয় বক্তারা বলেন, আমরা রাজকীয় ব্যবসা করি তাও আমাদের অনেক হয়রানির স্বীকার হতে হয়। আমাদের মাঝে একতা নেই এজন্যই এতো সমস্যা।

বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, আমরা সারা দেশে জেলায় জেলায় যাচ্ছি। ব্যবসায়ীদের বুঝিয়ে তাদের সদস্য করছি। সবাইকে একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি। যাতে ব্যবসা করে আমাদের হয়রানির স্বীকার হতে না হয়।

প্রধান অতিথি বলেন, সারা দেশে এক রেটে স্বর্ণ বিক্রি করতে হবে। আর এজন্য আমাদের সকল ব্যবসায়ীকে এক ছাতার নিচে আসতে হবে। 

তিনি আরও বলেন, সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে এ দেশের গার্মেন্ট ব্যবসাসহ সকল ব্যবসাকে ছড়িয়ে যাবে জুয়েলারি ব্যবসা। শুধু তাই নয়, আমাদের এ ব্যবসা একদিন আন্তর্জাতিক মানে উন্নীত হবে।

সারাদেশে এক রেটে স্বর্ণ বিক্রি করতে হবে

সভায় আরও বক্তব্য রাখেন, জেলা কমিটির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, সদস্য বিজয় চন্দ্র সরকার, উজ্জ্বল রায়, আলমগীর হোসেন ও শাহানশাহ প্রমুখ। এসময় জেলার বিভিন্ন উপজেলার জুয়েলারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com