রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে ৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীর আত্মহত্যা

মো: মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে ৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীর আত্মহত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে স্মৃতি আক্তার চৈতি (১১) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার (১৫ জুন) সকাল ১১টার দিকে ঝুলন্ত অবস্থায় উপজেলার হাপানিয়া গ্রামের নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পাকুন্দিয়া থানা পুলিশ। চৈতি ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। সে পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চৈতি মঙ্গলবার দিবাগত রাতে খাবার শেষে নিজ কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ে। আজ বুধবার ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় সকাল ১১টার দিকে মা তাকে ডাকাডাকি করতে থাকেন। দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও সে সাড়া দেয়নি। পরে দরজা ভেঙে কক্ষের ভেতর ঢুকে দেখতে পান গলায় ওড়না পেঁচানো ঘরের আড়ার সঙ্গে চৈতি ঝুলে আছে। মায়ের ডাকচিৎকারে বাড়ি ও আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com