শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী ৬৫৫ পিস ইয়াবা’সহ আটক। 

শনিবার (১৮ জুন) দুপুরে জেলা শহরের পশ্চিম তারাপাশা এলাকা হতে মো: জাহাঙ্গীর মিয়ার স্ত্রী মাদক ব্যবসায়ী কুলছুম (৩৬) কে আটক করা হয়। সে কিশোরগঞ্জ রেল স্টেশনের ১নং প্লাট ফর্ম এর পশ্চিম পার্শ্বে বসবাস করত।

অপরদিকে একই অপরাধে আজ বিকেলে জেলা সদরের চৌদ্দশত ইউনিয়ন এলাকা হতে পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মো: নাজমুল হাসান (৪৫) কে  আটক করা হয়। আটকের সময় দু’জনের সাথেই ইয়াবা (মাদক) ছিল।

এসময় নারী মাদক ব্যবসায়ী কুলছুমের কাছে ৩৭০ পিস ও মো: নাজমুল ইসলামের কাছে ২৮৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা পাওয়া যায়। র‌্যাবের কাছে মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার বিষয়টি তারা স্বীকার করেছে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান এক প্রেস রিলিজে জানান, এবিষয়ে তাদের কাছে গোপন সংবাদ ছিল। সংবাদের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। 

তিনি আরও জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় দুটি পৃথক মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com