মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

পাকুন্দিয়ায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

মো: মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে অজয় চন্দ্র দাশ (১৫) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (২২ জুন) সকালে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের তালদর্শী পালপাড়া গ্রামের একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করে পাকুন্দিয়া থানা পুলিশ। নিহত অজয় উপজেলার তালদর্শী পালপাড়া গ্রামের নেপাল চন্দ্র দাশের পুত্র এবং স্থানীয় নতুন কুঁড়ি পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অজয় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। রাত গভীর হলেও অজয় বাড়িতে না ফেরায় আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে তার সন্ধান পায়নি পরিবার। পরদিন বুধবার (২২ জুন) সকালে বাড়ির সামনের ডোবায় তার লাশ দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতার নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com