শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে ১৮ হাজার টাকার জাল নোট’সহ একজন গ্রেফতার

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৬৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ১৮ হাজার টাকার জাল নোট’সহ একজন গ্রেফতার

কিশোরগঞ্জে ১৮ হাজার টাকার জাল নোট’সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যা্ম্প। একইদিন পৃথক আরও দুটি অভিযানে ১৪ কেজি গাঁজা’সহ পাঁচ জন ও ৫০০ পিস ইয়াবা’সহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান এক প্রেস রিলিজে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিমদের ওপর নজরদারী চলছিল। আজ পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। 

বুধবার (২২ জুন) সন্ধ্যার আগে কিশোরগঞ্জ জেলা সদরের যশোদল এলাকা হতে ১ হাজার টাকার ১৮টি জাল নোট সহ জেলার কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের দক্ষিণ মুমুরদিয়া গ্রামের মৃত রইছউদ্দিনের ছেলে সাইদুর রহমান (৬৩) কে গ্রেফতার করা হয়।

অন্যদিকে দুপুরে ভৈরব উপজেলা থেকে পাঁচ গাঁজা ব্যবসায়ী ও বিকেলে দুই জন ইয়াবা ব্যবসায়ীকে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় তাদের নিজ নিজ অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় ও ভৈরব থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

তিনি আরও জানান, মাদক ও জালিয়াতি চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com