মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

কিশোরগঞ্জে পাকুন্দিয়া আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে পাকুন্দিয়া আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

গতকাল কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র দুই গ্রুপের সংঘর্ষে প্রায় দুই ঘন্টা রণক্ষেত্রে পরিনত হয় পুলেরঘাট বাজার এলাকা। এসময় চার সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

এ ঘটনার নিউজ সংগ্রহের সময় হামলার শিকার হয়ে গুরুতর আহত হন চ্যানেল টো‌য়ে‌ন্টি‌ফো‌রের কি‌শোরগঞ্জ প্রতিনিধি খাইরুল আলম ফয়সাল। তা‌কে কি‌শোরগঞ্জ ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতা‌লে ভর্তি করা হয় হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (২৩ জুন) বি‌কে‌লে পাকু‌ন্দিয়া উপ‌জেলার পু‌লেরঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘ‌টে।

পুলিশ জানায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপল‌ক্ষে পাকুন্দিয়া-কটিয়াদী আসনের সাবেক এম‌পি এডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থকরা পু‌লেরঘাট এলাকায় আলোচনা সভার আয়োজন ক‌রে। এ অনুষ্ঠানে মিছিল নিয়ে পুলেরঘাট এলাকায় পৌঁছলে বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের লোকজন হামলা চালায়।

পরে দু’প‌ক্ষের লোকজন দেশিয় অস্ত্র নি‌য়ে মু‌খোম‌ু‌খি সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। এ সময় এলাকা রণ‌ক্ষে‌ত্রে প‌রিণত হয়। আহত হয় উভয় প‌ক্ষের অন্তত ২০ জন।

এক পর্যা‌য়ে দা‌য়িত্ব পালনরত সাংবা‌দিক‌দের ওপর চড়াও হয় এক‌টি পক্ষ। তারা চ্যানেল টো‌য়ে‌ন্টি ফো‌রের সাংবাদিক খায়রুল আলম ফয়সাল‌কে ইট দি‌য়ে মাথা ফা‌টি‌য়ে দেয়। এ সময় প্রথম আলোর জেলা প্রতিনিধির তাফ‌সিলুল আজি‌জের মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com