শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে

পদ্মা সেতুর উদ্বোধন উদযাপনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ।

শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. জিল্লুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এমএ আফজল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে যখনই দেশ সংকটে পড়েছে তখনই আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করেছে দেশের মানুষকে সাথে নিয়ে।

তিনি আরও বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে যত অর্জন সাধিত হয়েছে তার মধ্যে স্বপ্নের পদ্মা সেতু অন্যতম। বহু ষড়যন্ত্রের পরেও আমাদের আশা আকাঙ্ক্ষার ও ভরসার আশ্রয়স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল বাধা বিপত্তি পেরিয়ে যোগাযোগে অন্তর্ভুক্ত করে তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখাসহ দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করেছে।

আগামীকাল স্বপ্নের সেতুটির উদ্বোধন হবে, সারাদেশের ন্যায় আমরাও আনন্দিত ও গর্বিত।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, স্বপ্নের পদ্মা সেতুর উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, আতশবাজি আয়োজনও করা হয়েছে। এ ছাড়াও ব্যাপকভাবে ব্যানার, ফেস্টুনে সারা শহরে সাজানো হয়েছে।

সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন’সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com