মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

পাকুন্দিয়ায় মাদক প্রতিরোধ ও ইভটিজিং বিরোধী সভা

মো: মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১১৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মাদক প্রতিরোধ ও ইভটিজিং বিরোধী সভা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, চুরি, ডাকাতি ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুন) দুপুরে উপজেলার নারান্দী উচ্চ বিদ্যালয় মাঠে পাকুন্দিয়া থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

নারান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপিতত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদক প্রতিরোধ ও ইভটিজিং বিরোধী সচেতনতা মূলক বক্তব্য দেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল আমিন হোসাইন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মতিউর রহমান, মুক্তিযোদ্ধা জমশেদ উদ্দিন, নারান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মাদক, ইভটিজিং, জঙ্গি, বাল্য বিবাহ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, চুরি, ডাকাতি ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সমাজের সকল শ্রেণিপেশার মানুষদের সহযোগিতা প্রয়োজন। মানুষ সচেতন হলে সমাজ থেকে অপরাধ কমে আসবে। সুষ্ট ও সুন্দর সমাজ গঠনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বক্তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com