শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১১৫ বার পড়া হয়েছে
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রা

২৫ জুন দিনটিকে ঐতিহাসিকভাবে স্মরণীয় করে রাখতে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‌্যাীল, আতজবাজী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার সকালে গর্বের এ সেতুর উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। 

র‌্যালীতে অংশ নেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম. এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি পেশার বিপুলসংখ্যক মানুষ।

বিকেলে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের পাশাপাশি সদরের ১১টি ইউনিয়ন থেকে বিশাল বিশাল মিছিল ব্যানার ফেস্টুন নিয়ে র‌্যালীতে যোগদান করতে দেখা গেছে। র‌্যালী শেষে সংক্ষিপ্ত ভাষণ দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এমএ আফজল। 

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রা

এসময় র‌্যালীতে অংশগ্রহণ করে কিশোরগঞ্জ জেলা আওয়ামী ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা বেগম আজমা, সাধারণ সম্পাদক বিলকিস বেগম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মো: আব্দুস সাত্তার’সহ অংখ্য দলীয় নেতা-কর্মীরা।

সকালে র‌্যালী শেষে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখানো হয় এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজী করা হয়। 

অন্যদিকে দলীয়ভাবেও কিশোরগঞ্জ গুরুদয়াল মুক্তমঞ্চে সন্ধ্যায় মনোমুগ্ধকর আতশবাজীর করা হয়েছে।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com