শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

পাকুন্দিয়ায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু

মো: মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। এ মেলায় ২০টি স্টল অংশগ্রহণের মাধ্যমে ২৮ জুন শুরু হয়ে চলবে আগামি ৩০ জুন পর্যন্ত।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই-আলম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. আ. সামাদ, উপজেলা মৎষ্য কর্মকর্তা মো. কাউছার মিয়া, পৌর কাউন্সিলর আসাদ মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল আওয়াল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নামজুল ইসলাম দেওয়ান, কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া প্রমুখ।

মেলা উদ্বোধন শেষে শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com