শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নিকলীতে গণধর্ষণের শিকার হয়ে গৃহবধূর মৃত্যু, স্বামী’সহ গ্রেফতার ৪

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৩১ বার পড়া হয়েছে
নিকলীতে গণধর্ষণের শিকার হয়ে গৃহবধূর মৃত্যু, স্বামী’সহ গ্রেফতার ৪

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় গণধর্ষণের শিকার হয়ে এক গৃহবধূর হাসপাতালে মৃত্যু হয়েছে । এ ঘটনায় মামলা হওয়ায় স্বামী লালচান মিয়া, রমছু মিয়া, নাছির মিয়া ও শরিফ মিয়া চার জনকে নিকলী থানা পুলিশ গ্রেফতার করেছে বুধবার সকালে।

মামলা সূত্রে জানা যায়, সোমবার (২৭জুন) রাত ৮ টায় গৃহবধু আশামনি(১৯) নানীর বাড়ি দক্ষিণ জাল্লাবাদ থেকে স্বামী লাল চান মিয়ার বাড়ি সাহাপুর যাওয়ার সময়, আগে থেকে উৎপেতে থাকা স্বামীসহ অন্য ৭-৮জন মিলে আশামনিকে সাহাপুর রাস্তার মোড় থেকে পতিত ভরাটকৃত জমিতে নিয়ে পালাক্রমে র্ধষণ করে রক্তাক্ত অবস্থ্যায় পেলে রেখে চলে যায়। সকালে এলাকাবাসী আশামনিকে বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। সেখানে মঙ্গলবার (২৮জুন) রাত ৩ টায় আশামনি হাসপাতালে মারা যায়।

আশামনির মামা মোঃ জাহাঙ্গীর আলম জানান, বেশ কয়েক মাস পূর্বে রসুলপুর গ্রামের মৃতঃ সহর আলীর মেয়ে আমার ভাগনী আশামনির সাথে সাহাপুর গ্রামের রাজু মিয়ার ছেলে লাল চানের সঙ্গে বিবাহ হয়। বিবাহর পর থেকে স্বামী লাল চান আমার ভাগনীকে পতিতা বৃত্তি ও অসামাজিক কাজে লিপ্ত করতে চাপা চাপি সৃষ্টিকরে। ঘটনার দিনও স্বামী সহ কয়েকজন আমার ভাগনীকে কু-প্রস্তাব দিলে, আশামনি নানীর বাড়ি দক্ষিণ জাল্লাবাদ চলে যায়। সেখান থেকে রাতে স্বামীর বাড়ি আসার সময় স্বামীসহ ৭-৮ জন মিলে রাস্তা থেকে তুলে নিয়ে আমার ভাগনীকে ধর্ষণ করে। এক দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ে মৃত্যু বরণ করেছে।

গণধর্ষণ ও হত্যার অভিযোগে আশামনির মামা মোঃ জাহাঙ্গীর আলম বুধবার দুপুরে নিকলী থানায় স্বামীসহ সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা কয়েজনের নামে একটি মামলা দায়ের করেন। এ মামলার পুলিশ বুধবার খবর পাওয়ান পর থেকে স্বামীসহ এজাহারভূক্ত চার আসামীকে গ্রেপ্তার করে। বুধবার বিকেলে কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে তার ময়না তদন্ত হয়। সেখানে তিন সদস্যের মেডিকেল টিম ঘটন করা হয়েছিল।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলী আরিফ বলেন, গৃহবধূকে গণধর্ষণের দায়ে মৃত্যুর ঘটনায় তার মামার করা মামলায় স্বামীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com