মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা-বাগানের চা-শ্রমিক লিটন গঞ্জু সংগঠন বিডিজিএসএস ফোরাম ২০১৭ সাল থেকে দেশের বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজ করে আসছে। এবার বন্যা কবলিত বানভাসি মানুষের পাশে সংগঠনটি দাড়িয়েছে।
মঙ্গলবার (২৮জুন) জুড়ি উপজেলার কৃষ্ণনগর,জুড়ি ডিগ্রি সরকারি কলেজে আশ্রায়ন কেন্দ্র এলাকায় শুখনো খাবারসহ মিনারেল পানি বানভাসি মানুষের কাছে পৌঁছে দেন।
বিতরন কালে উপস্থিত ছিলেন, পাত্রখোলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ পাল,সামাজিক সংগঠনের নেতা বিজয় ছত্রী বাপ্পী, লিটন গঞ্জু সংগঠনের সদস্য রাজন গোয়ালা, শ্রীকান্ত রাজবংশি অজয় গঞ্জু।
পাত্রখোলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ পাল বলেন যতদিন এই দুর্যোগ থেকে অসহায় মানুষ মুক্তি পাবে না, ততদিন তারা বানভাসি মানুষের পাশে থাকবেন সবাইকে এই দুর্যোগে সহয়তার হাত বারিয়ে দিতে আহবান জানান।
লিটন গঞ্জু সংগঠনের প্রতিষ্টা লিটন গঞ্জু জানান, মানুষ মানুষের জন্য চা-বাগান হোক গ্রাম হোক বা শহর হোক মানুষ যখন বিপদ আসে তথনই আমার সংগঠন এগিয়ে যায়, এই দুর্যোগের সময় আমরা যদি এই মানুষের পাশে না দাড়াই তা হলে কিসের সংগঠন তাই আমরা দল বেধেঁ ছুটে যাই মানুষের পাশে।
লিটন গঞ্জু আরো জানান,সংগঠন এর আর্থিক অবস্থা ভালো না থাকায় তিনি সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে সহয়তা চেয়ে এগিয়ে যায় এই বানভাসি মানুষের জন্য।