বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কিশোরগঞ্জে দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয় উদ্বোধন

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৫১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয় উদ্বোধন

কিশোরগঞ্জে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩ জুন) সকাল ১০টায় কিশোরগঞ্জ হোসেনপুর রোডে নগুয়া বটতলা এলাকায় দুনীর্তি দমন কমিশনের সচিব মো: মাহবুব হোসেন এ কার্যালয়ের উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), দুনীর্তি দমন কিশোরগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মো: সালাহ উদ্দিন, সনাক এর কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক মো: সাইফুল হক মোল্লা দুলু, কিশোরগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও প্রবীণ শিক্ষক খালেদা আক্তার, জেলা ক্যাবের সভাপতি সাংবাদিক আলম সারোয়ার টিটু ও জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোস্তফা কামাল’সহ প্রমুখ। 

কিশোরগঞ্জে দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয় উদ্বোধন

 

মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের সচিব মো: মাহবুব হোসেন বলেন, সব দিক দিয়েই কিশোরগঞ্জ জেলার সুনাম রয়েছে। জেলায় অফিস হয়েছে এতে ভয় পাবার কোনো কারণ নেই। আপনারা সবাই সচেতন হয়ে কাজ করুন। আমাদের কাজের ভিতরে যে কাজগুলো পড়বে আমরা সেগুলোই করবো।

তিনি আরও বলেন, আমরা কাউকে ফোন দিয়ে জরুরী দেখা করতে বলি না। কাউকে ফোন দিয়েও তদন্ত করি না। আমাদের পরিচয় দিয়ে কেউ টাকা দাবী করলে সাবধান থাকবেন। সবাই সচেতন থাকবেন।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com