বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

কিশোরগঞ্জ মোটরযান শ্রমিক ইউনিয়নের বিজয়ীদের শপথ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৫৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ মোটরযান শ্রমিক ইউনিয়নের বিজয়ীদের শপথ

কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের (রেজিষ্ট্রেশন নং-১৮৯৫) নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

বুধবার (৬ জুলাই) দুপুরে শহরের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনাল ভবনে এ শপথ গ্রহণ সম্পন্ন হয়। শপথ বাক্য পাঠ করান মোটরযান শ্রমিক ইউনিয়ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল।

এতে শপথ নেন নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম, কার্যকরী সভাপতি শাহাদাৎ হোসেন মন্টু, সহ-সভাপতি মো. শরীফ মিয়া, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব মোল্লা, কোষাধ্যক্ষ মো. আনিছুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন জয়নাল, দপ্তর সম্পাদক মো. খাইরুল ইসলাম রনি, প্রচার সম্পাদক বাবুল মিয়া, নির্বাহী সদস্য মো. আজিজুল হাকিম, মো. শহিদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, ও মো. সাইদুর রহমান। নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ মোটরযান শ্রমিক ইউনিয়নের বিজয়ীদের শপথ

আলোচনা সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ মোটরযান শ্রমিক ইউনিয়ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা পরিবহন মালিক সমিতির আহবায় লেলিন রায়হান শুভ্র শাহীন, সদস্য সচিব শেখ ফরিদসহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন সাবেক নেতৃবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com