বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

হোসেনপুরে গরুর হাটে ৫ লাখ টাকা দামের ষাড়ের মৃত্যু

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে গরুর হাটে ৫ লাখ টাকা দামের ষাড়ের মৃত্যু
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হোসেনপুর গরুর হাটে ফিজিয়ান জাতের এক গরুর মৃত্যু হয়েছে। গরুটির ওজন ছিল প্রায় ৫০০ কেজি, দাম উঠেছিল ৪ লাখ।
গতকাল বৃহস্পতিবার (০৭ জুলাই) বিকালে গরুর হাটে হঠাৎ স্টোক করে ষাড়টি। ষাড়ের মালিক বরফ, পানি ও আইসক্রীম দেওয়ার পরেও আর জ্ঞান ফিরেনি। ষাড়ের মৃত্যুর পর মালিকের করুন আহাজারিতে স্তব্ধ হয় হোসেনপুর বাজার। পুমদী ইউনিয়নের বড়বাড়ীর গ্রামের আল-আমিনের ষাড় এটি। মালিক আলামিন অনেক শখ করে প্রায় ২ বছর লালন-পালন করে ষাড়টিকে বড় করেছে ।
আল আমিন বিকালে বিক্রির উদ্দেশ্য হোসেনপুর হাটে নিয়ে আসে ষাড়টিকে। ৪ লাখ টাকা দাম হওয়ার পরেও আরও বেশি দামে বিক্রির প্রত্যাশা করে সে বিক্রি করেনি।
দ্বীপেশ্বর এলাকাবাসীর রাসেল জানান, গরুটি স্টোক করার পর আমরা এলাকাবাসী সবাই মিলে পানি, বরফ দিছি। তৎক্ষনাৎ ডাক্তার দ্রুত ব্যবস্থা নিলে এমন মৃত্যু হয়তো হত না।
আল আমিন জানান, হাটে আনার পর তীব্র গরমে আমার গরুটি অসুস্থ হয়ে পরে, ডাক্তার খুঁজলেও ডাক্তার আসেনি। আমার সব শেষ হয়ে গেছে।
এ ব্যাপারে হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান জানান, আমাদের একটি মেডিক্যাল টিম ছিল। আমরা এ ধরনের অসুস্থ হওয়ার সংবাদ পাইনি। তিনি আরও জানান আল আমিন একজন ভালো খামারী বিগত করোনাকালীন সময়ে দুই বার সরকারি প্রনোদনা পেয়েছে। এরকম খামারীর আকর্ষীক ক্ষতি হওয়াতে আমরাও মর্মাহত। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com