মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে সিএনজি-টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে
তাড়াইলে সিএনজি-টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
কিশোরগঞ্জের তাড়াইলে সিএনজি ও টমটমের মুখোমুখি সংঘর্ষে হ্যাপী আক্তার (৩০) নামের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।
তাড়াইল থানা সূত্রে জানা যায়, নীলগঞ্জ-তাড়াইল সড়কের দড়িজাহাঙ্গীরপুর এলাকায় শুক্রবার দুপুর ৩ টায় এ দুর্ঘটনা ঘটে। জেলার ইটনা উপজেলার রায়টুটি পশ্চিম পাড়া গ্রামের জজ মিয়া তালুকদারের স্ত্রী হ্যাপী আকতার। তিনি রায়টুটি বাজারের রেহেনা কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সিএনজি ও টমটমের মুখোমুখি সংঘর্ষে তুষা রাণী সরকার (৬০) ও মনছুর মিয়া (২৪) নামের আহত দুই ব্যাক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়া বিদায় করা হয়েছে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার বলেন, খবর পেয়ে ওসি তদন্ত মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে সিএনজি-টমটমসহ ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা ঘটনাস্থল থেকে সিএনজিসহ টমটম গাড়িটি আটক করেছি। তবে চালক দুইজন পলাতক রয়েছে। এবিষয়ে নিহতের আত্মীয়-স্বজন থানায় কোনো মামলা দায়ের করবে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com