রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কার সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে
কার সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন শ্রাবন্তী

টালিউড অভিনেত্রী শ্রাবন্তীকে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা যায়। কাজে মন না বসলেই কখনো দুবাই, আবার কখনো মালদ্বীপে হরহামেশাই ঘুরতে দেখা যায় এই অভিনেত্রীকে।

তার সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম পোস্ট দেখে বোঝা যাচ্ছে যে বর্তমানে নায়িকা ছুটি কাটাচ্ছেন মালদ্বীপে। এখন নেটিজেনদের মধ্যে অনেকে প্রশ্ন তুলেছেন, কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এ অভিনেত্রী।

শ্রাবন্তীর ইনস্টাগ্রাম পোস্ট দেখে মনে হতে পারে প্রেমিককে ছেড়েই ঘুরতে গেছেন তিনি। কিন্তু টালিপাড়ার গুঞ্জন, অভিরূপের সঙ্গেই রয়েছেন শ্রাবন্তী। টালিপাড়ার যেকোনো পার্টিতে আজকাল শ্রাবন্তীর পাশে তার সঙ্গে দেখা যায় তার নতুন প্রেমিক অভিরূপকে। অভিরূপ ছাড়া এক পাও নড়েন না শ্রাবন্তী। ঘুরতে গেলেও অভিরূপের সঙ্গেই কোয়ালিটি টাইম কাটান এই নায়িকা। তাই মালদ্বীপে শ্রাবন্তীর সঙ্গী কে তা বুঝতে খুব বেশি অসুবিধা না হওয়ারই কথা।

গতকাল শনিবার রাত থেকেই মালদ্বীপের সৌন্দর্য ফ্রেমবন্দী করে ইনস্টাগ্রামে তুলে ধরেছেন শ্রাবন্তী। কখনো রিসোর্ট থেকে, আবার কখনো সমুদ্রের পাড় থেকে ছবি পোস্ট করছেন এই নায়িকা। ছেলে অভিমন্যু এবং তার প্রেমিকা দামিনীকে নিয়ে গত বছর আগস্ট মাসে ঘুরে এসেছেন মালদ্বীপ থেকে। বছর ঘুরতে না ঘুরতেই আবারও মালদ্বীপে শ্রাবন্তী।

বির্তকের আরেক নাম যেন শ্রাবন্তী। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই চর্চায় থাকেন এ সুন্দরী। একাধিক বিয়ে, আবার কখনো নতুন প্রেম অথবা ছেলের সঙ্গে আপত্তিকর অবস্থায় ছবি শেয়ার করা নিয়েও থাকেন চর্চায়। তবে এসবকে একেবারেই পাত্তা দেন না টালিপাড়ার এই নায়িকা। নিজের মতো করে চলতেই পছন্দ করেন শ্রাবন্তী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com