পরিবার সূত্রে জানা যায়, উম্মে হামিমা জুঁই তার পরিবারের সদস্যদের সঙ্গে আজ চৌদ্দশত ইউনিয়নের আমতলা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে গিয়ে উম্মে হামিমা জুঁইসহ সাতজন পাঁশের রৌহা বিলে নৌকায় করে বেড়াচ্ছিল। বিলের মাঝামাঝি পৌঁছালে নৌকাটি’তে পানি ঢুকে ডুবে যায়। এতে অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও জুঁই তলিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় জুঁইকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।