বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

পাকুন্দিয়ায় পাচারকালে ৫০ বস্তা ডিএপি সার জব্দ

মো: মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১২৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় পাচারকালে ৫০ বস্তা ডিএপি সার জব্দ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পৌরসভার সামনে থেকে পাচার হওয়া ৫০ বস্তা ডিএপি সার সহ একটি টমটম আটক করেছে পাকুন্দিয়া উপজেলা কৃষি অফিস।

সোমবার (১৮ জুলাই) দুপুরে মির্জাপুর বাজার থেকে ৫০ বস্তা ডিএপি সার নিয়ে হোসেনপুর যাওয়ার পথে একটি টমটম গাড়ী আটক করেন উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম।

উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম জানান, সারের বস্তাগুলি পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। এক সাথে অনেক সার পরিবহনের কারণে কৃষি অফিসারের সন্দেহ হলে টমটম চালককে প্রশ্ন করলে সে জানায় সারগুলো মির্জাপুর বাজারের খুচরা সার বিক্রেতা আমানুল্লা ডিলারের মালিক জুয়েলের দোকান থেকে হোসেনপুর উপজেলায় নেওয়া হবে।

চরফরাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমানুল্লা খুচরা সার ডিলারের মালিক মোঃ জুয়েল মিয়ার সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার জব্দকৃত সারের ঘটনায় উপজেলা কৃষি অফিসার মিমাংসা করে ফেলেছেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মোঃ নূর-এ আলম সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সারের ডিলারের দোকানে প্রতিদিন মনিটরিং করে থাকি। আটকৃত ৫০ বস্তা সার উপজেলা হলরুমে মজুদ রাখা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com