মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে ট্রাক চাপায় পথচারী নিহত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে
তাড়াইলে ট্রাক চাপায় পথচারী নিহত
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার শামুকজানি বাজারে ট্রাক চাপায় আবুল বাশার (৫৫) নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা মেট্রো ট-১৫-৭০৫৯ নং একটি ট্রাক বেপরোয়া গতিতে নান্দাইল টু তাড়াইলগামী পাকা রাস্তার উপর পৌঁছাইলে শামুকজানি বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত সাজিম উদ্দিনের ছেলে আবুল বাশারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃৃত্যু হয়।
ওই সময় এলাকাবাসী ট্রাক চালক হৃদয় মিয়াকে (২৪) আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে আটক করে এবং নিহত আবুল বাশারকে থানায় নিয়ে আসেন। চালক হৃদয় মিয়া পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার পূর্ব দরিল্লা গ্রামের মৃত মোকশোদ আলীর ছেলে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে উপজেলার শামুকজানি নামক স্থানে ট্রাক চাপায় একজন পথচারী নিহত হয়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল থেকে চালক ও ট্রাকটিকে আটক করে এবং নিহত ব্যাক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমের পক্ষ হইতে এজাহার প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com