কিশোরগঞ্জ জেলার পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান।
বুধবার (২০ জুলাই) কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করা হয়।
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত কিশোরগঞ্জ পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহানের হাতে শ্রেষ্ঠত্বের ক্রেষ্ট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি অনির্বান চৌধুরী প্রমুখ।