সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহে চলছে মাছ নিধন, প্রশাসন নিরব

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে
তাড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহে চলছে মাছ নিধন, প্রশাসন নিরব
জাতীয় মৎস্য সপ্তাহেও কিশোরগঞ্জের তাড়াইলে চলছে মাছ নিধন। উপজেলার নদী-নালা, খালবিলে অবাধে নিষিদ্ধ কারেন্ট ও বাদাই জাল দিয়ে ডিমওয়ালা মা ও পোনা মাছ নিধনে মেতে উঠেছে স্থানীয় অসাধু মৎস্যজীবীরা। এতে এখানকার দেশিয় অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাবার আশঙ্কা করছেন স্থানীয়রা।

২৬ জুলাই মঙ্গলবার দু্পুরে সরেজমিন উপজেলার নরসুন্দা নদী, সুতী নদী, সোনাইবিল,মাখরান বিলসহ হাওরে নিষিদ্ধ ম্যাজিক জাল দিয়ে মাছ ধরতে দেখা যায়। উপজেলা মৎস্য বিভাগের তৎপরতা না থাকায় অসাধু মৎস্যজীবীরা সহজে ডিমওয়ালা দেশিয় প্রজাতির মা ও পোনা মাছ নিধন করছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

জানা গেছে, উন্মুক্ত জলাশয়গুলোতে দেশীয় প্রজাতির ডিমওয়ালা মা ও পোনা মাছ ডিম ছাড়ার জন্য নিরাপদ আশ্রয় স্থল খুঁজে । সেই সুযোগে কিছু স্থানীয় অসাধু মৎস্যজীবীরা এলাকার বিভিন্ন নদী, খাল, বিল ও জলাশয়ে নিষিদ্ধ চায়না দোহারি, কারেন্ট, বেড় ও বাদাই জাল ফেলে ধ্বংস করছে দেশিয় মাছ। পুঁটি, ট্যাংড়া, শিং পাবদা, সরপুঁটি, ফাতাশি, বোয়ালসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ শিকার করছে মৎস্যজীবীরা। স্থানীয় সব হাট-বাজার, মাছের আড়তে বিভিন্ন দেশীয় প্রজাতির ডিমওয়ালা মা মাছ প্রকাশ্যে বিক্রি হচ্ছে।

স্থানীয়রা জানান, আগে এ অঞ্চলে প্রচুর দেশীয় মাছ পাওয়া যেতো। এখন এসব মাছ হারিয়ে যাচ্ছে। নদীতে অবৈধ সুতি জালের বাঁধ স্থাপন ও নিষিদ্ধ চায়না দোহারি জাল দিয়ে মাছ শিকারের ফলে দেশি মাছ কমে যাচ্ছে। অবৈধভাবে মাছ শিকার বন্ধ হলে এলাকায় দেশীয় মাছের অভাব দূর হতো। নদী নালাসহ বিল অঞ্চলে জাল দিয়ে মাছ ধরলেও যেন দেখার কেউ নাই।

এ বিষয়ে উপজেলার সচেতন মহল মনে করেন, উপজেলা প্রশাসনের এখনি কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। না হয় দেশিয় প্রজাতির মাছ ধ্বংস হয়ে যাবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত বলেন, মা মাছ নিধন রোধে এবং সবাইকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। যারা নদী ও খাল-বিলে কারেন্ট জাল কিংবা চায়না দোহারি জাল ফেলে দেশিয় মাছ নিধন করবে তাদেরকে ধরে আইনের আওতায় আনা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com