বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে অনুমোদনহীন ক্যাবল বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১১৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে অনুমোদনহীন ক্যাবল বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জ পৌর শহরে ভেজাল ইলেকট্রিক পণ্য বিক্রির দায়ে দুই দোকানকে দুই লাখ টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রির দায়ে এক মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে শহরের গৌরাঙ্গ বাজার এলাকার মেসার্স স্বর্ণা ইলেকট্রিক দোকানের গোডাউনে নকল, বিএসটিআই অনুমোদহীন কেবল তারের কয়েল, সুইচ, সকেট, হোল্ডার পাওয়া যায়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মেসার্স স্বর্ণা ইলেকট্রিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে বিভিন্ন কোম্পানির নকল সিলযুক্ত ক্যাবল কয়েল তার বিক্রি করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী সাকিব ইলেকট্রিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। জানা যায় তারা দীর্ঘদিন ধরে এমন ব্যবসা চালিয়ে আসছিল। বিএসটিআই নির্দেশনা অনুযায়ী মোড়কে দেওয়া তথ্যের সঙ্গে তাদের ক্যাবলের কোনো মিল ছিল না। শেষে অস্বাস্থ্যকর পরিবেশে রসমঞ্জুরি বিক্রি করার কারণে ননী গোপাল সুইটস কেবিনকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি আলম সারোয়ার টিটু, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুন্নেসা পুষ্প ও জেলা পুলিশের একটি দল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com