মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

হোসেনপুরে সার ডিলার-ক্রেতাকে জরিমানা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে
হোসেনপুরে সার ডিলার-ক্রেতাকে জরিমানা
কিশোরগঞ্জের হোসেনপুরে বরাদ্দকৃত সার অন্যত্র বিক্রি করার অপরাধে ডিলার ও ক্রেতাকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ জুলাই) বিকালে উপজেলার হাজিপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাবেয়া পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস, জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম রহিদ, উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার বর্মনসহ অন্যরা।
জানা গেছে, বুধবার বিকালে হাজিপুর বাজারে সারের ডিলার আব্দুল মালেক ৩৫ বস্তা ইউরিয়া সার পার্শ্ববর্তী নান্দাইলের খয়ারপুর এলাকার ব্যবসায়ী মজিবুর রহমানের কাছে বিক্রি করেন। এ সময় ব্যবসায়ী মজিবুর একটি টমটম গাড়িতে সারের বস্তাগুলো ভরে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। বিষয়টি বাজারের লোকজন দেখে টমটম ভর্তি সারের বস্তাগুলো আটক করে। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসকে এ বিষয়টি জানায় স্থানীয় লোকজন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস ঘটনাস্থলে যান। সার ক্রয়-বিক্রয়ের বিষয়টি প্রমাণ পাওয়ায় এবং অপরাধ স্বীকার করায় ডিলার আব্দুল মালেককে ৩০ হাজার টাকা ও ক্রেতা ব্যবসায়ী মজিবুরকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাবেয়া পারভেজ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com