রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১০০ পিস ইয়াবাসহ জামালপুর গ্রামের হিমাংশু বর্মনের ছেলে রাজীব চন্দ্র বর্মন(৩৪), টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের খালেক শিকদারের ছেলে নোমান সিকদার (২৮), একই জেলার কালিহাতী উপজেলার পোষনাগ্রামের আব্দুল আজিজের মেয়ে নুসরাত জাহান (২০) নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮  জুলাই) সন্ধ্যার পর উপজেলা এগারসিন্দুর ইউনিয়নের জামালপুর গ্রামের রাজিব বর্মনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার এসআই নজরুল ইসলাম এস আই মজিবুর মোল্লা অভিযানের নেতৃত্ব দেন। এ ব্যাপারে পাকুন্দিয়া থানা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র বর্মন এর বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এদিকে পাকুন্দিয়া পৌরসদর বাজারে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রয় করার সময় বণিক সমিতির কার্যালয়ে সামনে থেকে হাপানিয়া গ্রামের শফির উদ্দিন এর ছেলে মোঃ রুবেল মিয়া (২৮) কাছ থেকে ১০ পিস ইয়াবা, বীর পাকুন্দিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে রবিনমিয়া কাছ থেকে ৫  পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

পাকুন্দিয়া থানার ওসি মোঃ সারওয়ার জাহান জানান, রাজিব বর্মণ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে ইয়াবা সহ অন্যান্য মাদকের ব্যবসা করে আসছিল। আজ আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com