রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়া হাসপাতালে বিনামূল্যে সিজার অপারেশন চালু

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১৩৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়া হাসপাতালে বিনামূল্যে সিজার অপারেশন চালু

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে সিজার অপারেশনের মাধ্যমে মিম (২০) নামের এক গৃহবধু কন্যা সন্তান প্রসব হয়েছে।

শনিবার (৩০ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের সিজার কক্ষে এ অপারেশন করা হয়। মিম পাকুন্দিয়া পৌরসদরের সৈয়দগাঁও গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম কাশেম।

হাসপাতাল সূত্রে জানা যায়, এই বছরের ২৫ জুন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার অপারেশন চালু করেন কর্তৃপক্ষ। সিজার অপারেশন কার্যক্রমের জন্য যন্ত্রপাতিসহ কক্ষের উদ্বোধন করেছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ। সম্প্রতি গর্ভবর্তী নারী মিম চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলে শনিবার সকালে অপারেশনের মাধ্যমে তার মেয়ে সন্তানের জন্ম হয়।

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ ডা. শাহ মো. হাসানুর রহমান ও এনেস্থেসিওলজিষ্ট ডা. ফারজানা জামান পুনম, সহযোগি ডা. সুমাইয়া রহমান, ওটি ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স সেলিনা বেবি এ সিজার অপারেশনের নেতৃত্ব দেন।

এ সময় বিনামূল্যে সিজার করতে পেরে মিম চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমানে মা ও শিশু কন্যা সম্পূর্ণ সুস্থ্য রয়েছেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরে আলম খান সাংবাদিকদের জানান, গাইনী বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সিজার অপারেশন থিয়েটারের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে গর্ভবতী মায়েদের চিকিৎসা প্রদান শুরু হয়েছে। তিনি সকলে গর্ভবতী মাকে হাসপাতালের এই সেবা বিনামূল্যে গ্রহণ করার জন্য আহবান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com