বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে সচেতন তারুণ্যের আরবী নববর্ষ উদযাপন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে সচেতন তারুণ্যের আরবী নববর্ষ উদযাপন

কিশোরগঞ্জ তরুণদের সংগঠন “সচেতন তারুণ্যের” ব্যানারে ১ মুহাররম আরবী নববর্ষ উপলক্ষে নববর্ষ উদযাপন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সচেতন তারুণ্যের আহ্বায়ক আশরাফ আলী সোহান।

এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসায়ে বাইতুল হিকমাহ কিশোরগঞ্জের প্রিন্সিপাল কে এম নাজিম উদ্দিন, কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আলী রেজা সুমন, সহ-সভাপতি উবায়েদ রনি, সাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন, হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির কেন্দ্রীয় উপদেষ্টা আহসানুল্লাহ মুন্না, সামিউল হাসান মিজান প্রমুখ।

বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মদিনায় হিজরতের বৎসর থেকে গননা করে আসা হিজরী সনের সূচনা ইতিহাস প্রসঙ্গে আলোচনা করেন। তারা আরও বলেন, মুসলিমদের নানাবিধ ইবাদত রোযা, কুরবানী, ঈদ ইত্যাদিসহ প্রত্যেকটি ইবাদত আরবী চাঁদের তারিখের সাথে সম্পৃক্ত। তাই একজন সচেতন মুসলমানের জন্য আরবী তারিখ জানা অপরিহার্য। বক্তারা হিজরী তারিখের প্রচলনের জন্য নানাবিধ প্রয়োজনীয়তা প্রসঙ্গে বক্তব্য রাখেন।

 কিশোরগঞ্জে সচেতন তারুণ্যের আরবী নববর্ষ উদযাপন

সেমিনারে সভাপতি তার বক্তব্যে বলেন, সচেতন তারুণ্য আরবী নববর্ষের মত গুরুত্বপূর্ণ এ বিষয়টি সম্পর্কে মুসলমানদেরকে অবগত করার জন্যই মূলত এ আয়োজন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সচেতন তারুণ্যের সদস্য সচিব সুলতান আফজাল আইয়ূবী। 

উল্ল্যেখ্য, সচেতন তারুণ্যের ব্যানারে সম্প্রতি বন্যার্তদের মাঝে ত্রাণ ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও শিক্ষা উন্নয়ন ও বিভিন্ন সামাজিক সেবা মূলক কার্যক্রম পরিচালনা করে সচেতন মহলে প্রশংসিত হয়ে আসছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com