সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পূর্ব শত্রুতার জের পাকুন্দিয়ায় ৬০ মেহগনি গাছ কেটে ধ্বংস

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে
পূর্ব শত্রুতার জের পাকুন্দিয়ায় ৬০ মেহগনি গাছ কেটে ধ্বংস

জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৬০টি মেহগনি গাছ কেটে ধ্বংস করেছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭ ঘটিকার হতে শুক্রবার (২৯ জুলাই) সকাল ৮টার মধ্যে পৌরসদরের চরপাকুন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আজ রবিবার (৩১ জুলাই) দুপুরে চরপাকুন্দিয়া গ্রামের ভুক্তভোগী মো. বাচ্চু ভূঁইয়া বাদী হয়ে ২ জনকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন ওই গ্রামের মৃত আলা উদ্দিন ভূঁইয়ার পুত্র মো. রুহুল আমিন রুবেল (৩৬) ও তোফায়েল আহমেদ রবিন (৪০)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে বাচ্চু ভূঁইয়া নিজ দখলীয় জমিতে ৬০টি মেহগনি গাছ রোপন করেন। যার বর্তমান বাজার মূল্য ৩০ হাজার টাকা। মেহগনি গাছ রোপনের পর অভিযুক্তরা চারা গুলো উঠাইয়া নিবে বলে হুমকি ধামকি দেয়। পরে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ঘটিকার হইতে শুক্রবার সকাল ৮টার মধ্যে তারা চারা গাছ গুলো কেটে ধ্বংস করে ও উঠিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। শুক্রবার সকালে জমির মালিক বাচ্চু ভূঁইয়া জমিতে গিয়ে দেখতে পান তার রোপিত মেহগনি চারা গুলো কেটে ধ্বংস ও উঠিয়ে নষ্ট করে ফেলেছে প্রতিপক্ষরা।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com