বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

ফরিদপুরে বন্ধুর হাতে বন্ধু খুন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে
ফরিদপুরে বন্ধুর হাতে বন্ধু খুন

ফরিদপুরে মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে। শনিবার রাতে জেলা সদরের কাচারীটেক মোহাম্মদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এম এ জলিল। মৃত মো. আকাশের বাড়ি গাজীর জেলায়। তার বয়স ২০ বছর।

এ ঘটনায় তার বন্ধু ফিরোজকে (২৫) আটক করেছে পুলিশ। তার বাড়ি ফরিদপুর সদরে।

ওসি বলেন, আকাশ তার বন্ধু শিমুল (২২) ও ফিরোজের সঙ্গে একই মোটরসাইকেলে করে ঢাকার নবীনগর থেকে ফ‌রিদপু‌রে বেড়াতে আসে। এক পর্যায়ে মোবাইল ফোন নিয়ে তাদের মধ্যে কথা কাটাকা‌টি হয়। এর জেরে ফি‌রোজ কাচারীরটেক এলাকায় তার আরেক বন্ধুকে সঙ্গে নিয়ে আকা‌শের উপর হামলা ক‌রে। তারা আকা‌শের গলায় ছু‌রি ঢু‌কি‌য়ে দেয়।

পরে শিমুল আকাশ‌কে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, রাতেই আকাশের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এলে হত্যা মামলা নেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com