বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

একটি ভুল বোঝাবুঝি পরমাণু যুদ্ধের কারণ হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে
একটি ভুল বোঝাবুঝি পরমাণু যুদ্ধের কারণ হতে পারে

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, একটি ভুল বোঝাবুঝি পারমাণবিক যুদ্ধের কারণ হতে পারে। ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ এবং কোরীয় উপদ্বীপ ও মধ্যপ্রাচ্যে উত্তেজনার কথা উল্লেখ করে গুতেরেস বলেছেন, তিনি আশঙ্কা করছেন পারমাণবিক শক্তির সাথে এই সংকট আরো বাড়তে পারে।

মঙ্গলবার জাতিসংঘের বরাতে এই তথ্য জানায় আল জাজিরা।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে ১৯৭০ সালে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে কার্যকর হওয়া একটি আন্তর্জাতিক চুক্তি এনপিটির ১০ম পর্যালোচনা সম্মেলনে জাতিসংঘের মহাসচিব এই আশঙ্কার কথা জানান।

নিউইয়র্র্কে পারমাণবিক অপ্রসারণ চুক্তি (এনপিটি) সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে গুতেরেস বলেন, স্নায়ুযুদ্ধের পর এই প্রথম একটি পারমাণবিক বিপদের মুখোমুখি বিশ্ব।

গুতেরেস বলেন, পারমাণবিক অস্ত্র নির্মূল করাই একমাত্র গ্যারান্টি যে, সেগুলো কখনই ব্যবহার করা হবে না। তিনি বলেন, ‘সম্মেলনটি চুক্তিটিকে শক্তিশালী করার এবং বিশ্বাকে পরমাণু মুক্ত করার মাধ্যমে নিরাপদ করে তোলার একটি সুযোগ’।

গুতেরেস অভিযোগ করেন, বিশ্বের পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো অস্ত্রগুলো নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশ্বজুড়ে প্রায় ১৩ হাজার পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে এবং দেশগুলো এই ধ্বংসাত্মক অস্ত্রের জন্য কয়েক বিলিয়ন ডলার ব্যয় করে ‘মিথ্যা নিরাপত্তা’ খুঁজছে বলেও অভিযোগ করেন গুতেরেস।

এছাড়া আগামী ৬ আগস্ট জাপানের হিরোশিমায় মার্কিন পরমাণু বোমা হামলার বার্ষিকীতে জাপান সফর করবেন বলে জানিয়েছেন মহাসচিব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com