শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

চীনের ‘হুমকি’ উপেক্ষা করে তাইওয়ান পৌঁছেছেন পেলোসি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে
চীনের ‘হুমকি’ উপেক্ষা করে তাইওয়ান পৌঁছেছেন পেলোসি

যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি মঙ্গলবার তাইওয়ান গেছেন। খবর সিএনএনের।

পেলোসির তাইওয়ান সফর নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল চীন। দেওয়া হয়েছিল নানান হুমকি-ধামকি। তবে এসব হুমকি উপেক্ষা করে তাইওয়ানের তাইপে বিমানবন্দরে অবতরণ করেন তিনি। 

সিএনএনকে একজন কর্মকর্তা জানিয়েছেন, ন্যান্সি পেলোসি তাইওয়ানে মঙ্গলবার রাতে থাকবেন। বুধবার তিনি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন। পেলোসি তাইওয়ানে যাওয়ার মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর যুক্তরাষ্ট্রের কোনো হাউজ স্পিকার এশিয়ার বিরোধপূর্ণ এ দেশটিতে গেলেন।

এদিকে এ সফরের আগে চীনের পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয় তারা কঠোর পদক্ষেপ নেবে। গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পেলোসি তাইওয়ানে পৌঁছানোর পর চীন ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী উচ্চ সতর্ক অবস্থান নেয়।

এদিকে পেলোসি তাইওয়ানে পৌঁছানোর পর একটি টুইটে বলেছেন, তিনি এখানে এসেছেন তাইওয়ানের গণতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের যে সমর্থন আছে সেটি পুনরায় ব্যক্ত করতে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com