বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

চীনকে বিরক্ত করতেই পেলোসির তাইওয়ান সফর: রুশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে
চীনকে বিরক্ত করতেই পেলোসির তাইওয়ান সফর: রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেছেন, পেলোসির তাইওয়ান সফর ছিল চীনকে বিরক্ত করার জন্য। এটি যুক্তরাষ্ট্র ইচ্ছা করেই করেছে। 

মিয়ানমার সফরে ল্যাভরভ বলেছেন, আমি পেলোসির এই সফর চীনকে বিরক্তি করা ছাড়া অন্য কোনো কারণ দেখি না। এই সফরের মাধ্যমে তারা (যুক্তরাষ্ট্র) চীনকে কী বোঝাতে চায় তা ভালো করেই জানি।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি মঙ্গলবার (২ আগস্ট) তাইওয়ান সফরে যান।
বুধবার (৩ আগস্ট) তিনি বলেছেন, চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সত্ত্বেও তার প্রতিনিধিদলের তাইওয়ান সফর ছিল দ্বীপ দেশটির প্রতি তাদের অনঢ় সমর্থন প্রদর্শন।

দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে এক অনুষ্ঠানে পেলোসি বলেন, আজ আমাদের প্রতিনিধি দল তাইওয়ানে এসেছে। আমরা জানিয়ে দিতে চাই, তাইওয়ানের প্রতি আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করব না। তাইওয়ান আমাদের স্থায়ী বন্ধু, এ জন্য আমরা গর্বিত।

পেলোসির সফর ঘিরে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমরা বিশ্বাস করি ন্যান্সি পেলোসির সফর তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করবে। একইসঙ্গে এই দুই পক্ষের মধ্যে বৈশ্বিক সহযোগিতা আরও গভীর হবে।

এদিকে বেইজিং (চীন) স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তাইওয়ানে পেলোসির উপস্থিতিকে একটি সুস্পষ্ট উস্কানি হিসেবে দেখা হচ্ছে এবং এটি উত্তেজনা ও হুমকি আরও বাড়িয়ে দিয়েছে।
তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে চীন। অপরদিকে নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দীর্ঘদিন থেকে দাবি করে আসছে তাইওয়ান।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com