সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

প্রতি লিটার ডিজেলে ১৫০ মিলিলিটার কম দিতো

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১২১ বার পড়া হয়েছে
প্রতি লিটার ডিজেলে ১৫০ মিলিলিটার কম দিতো

ওজনে কম দেওয়ায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এস রাফা ফিলিং স্টেশন নামের এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩ আগস্ট) দুপুরে পাকুন্দিয়া পৌরসদরের আলুর স্টোর বাজারে অবস্থিত এস রাফা ফিলিং স্টেশনের মালিককে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযানের সময় এস রাফা ফিলিং স্টেশনে পেট্রল, অকটেন এবং ডিজেল ওজন করা হয়। এ সময় দেখা যায়, প্রতি লিটার পেট্রলে ১৩০ মিলিলিটার, অকটেনে ১২০ মিলিলিটার এবং ডিজেলে ১৫০ মিলিলিটার ভোক্তাদের মাপে কম দেওয়া হচ্ছে। ওজনে কম দেওয়ায় ওই ফিলিং স্টেশনের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং পুলিশের একটি দল ভোক্তা অধিকারকে সহযোগিতা করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com