বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে পরিমাণে কম দেয়ায় ২ ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে পরিমাণে কম দেয়ায় ২ ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা

পরিমাণে কম দেওয়ার অপরাধে কিশোরগঞ্জে দুইটি ফিলিং স্টেশনকে তিন লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (৭ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার দু’টি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, রোববার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার পাবইকান্দি এলাকার হিমু ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এসময় দেখা যায়, হিমু ফিলিং স্টেশনে প্রতি পাঁচ লিটার পেট্রোলে ২২০ এমএল, অকটেনে ৮০ এমএল এবং ডিজেলে ৫০ এমএল ও মেসার্স গোল্ডেন অয়েল কোং অ্যান্ড ফিলিং স্টেশন পেট্রোলে ৩৭০ এমএল, অকটেনে ৩৭০ এম এল কম দিচ্ছে ।

এ কারচুপির জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী হিমু ফিলিং স্টেশনকে এক লাখ ৫০ হাজার টাকা ও জালিয়াপাড়া-নান্দলা এলাকার গোল্ডেন অয়েল কোং অ্যান্ড ফিলিং স্টেশনকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে। পাশাপাশি জামান ফিলিং স্টেশন এবং বৈশাখী ফিলিং স্টেশনে জ্বালানি তেলের পরিমাপ তদারকি করা হয়। তবে এ দুই প্রতিষ্ঠানে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি।

এসময় উপস্থিত ছিলেন-জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামানের নেতৃত্বে জেলা পুলিশের একটি তদারকি টিম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com