সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

হোসেনপুরে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১১৫ বার পড়া হয়েছে
হোসেনপুরে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
‘মহিয়ষী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা’ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (৮ আগষ্ট) দুপুরে মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের  হল রুমে আয়োজিত এক আলোচনা সভায় ভারপ্রাপ্ত  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ- হোসেনপুর আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল হক নুরু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক  আলহাজ্ব শাহ্ মাহবুবুল হক, বর্তমান সাধারণ সম্পাদক এম এ হালিম, ওসি মোঃ মাসুদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো: জিয়াউর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা, সিদলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব কামরুজ্জামান কাঞ্চন, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ সাইদুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম প্রমুখ।
এ সময় বক্তারা তাদের বক্তবের মাধ্যমে মহিয়সী এই নারীর প্রতি বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা জ্ঞাপন করেন। পাশাপাশি বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের আদর্শ অনুসরণ করে প্রতিটা মহিলা জীবন যাপন করলে আমাদের দেশ একটি সোনার দেশে পরিনত হবে বলেও জানান তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com