মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

পাকুন্দিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯২তম জন্মদিন পালিত

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯২তম জন্মদিন পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা চত্ত্বরে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন।

১৯৩০ সালে ৮ আগষ্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালোরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মম মৃত্যু বরণ করেন।

উক্ত অনুষ্ঠানে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ার জাহান, পৌর মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মেছবাহ উদ্দিন ও মজিবুর রহমান। উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত।

অনুষ্ঠান শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত ৭ জন মহিলাকে ২ লক্ষ ২০ হাজার টাকার চেক ও অন্য ৭ জন মহিলাকে ৭টি সেলাই মেশিন এবং ২ জন মহিলাকে প্রধানমন্ত্রী কার্যালয়ের অনুদান ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা প্রদান করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com