মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

পাকুন্দিয়ায় পুলিশ সুপারের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১০৩ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় পুলিশ সুপারের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) কে বদলী জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৮ আগষ্ট) সন্ধ্যায় পাকুন্দিয়া থানার আয়োজনে থানা প্রাঙ্গনে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান করা হয়।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সারওয়ার জাহানের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

.

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরী, কিশোরগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলামিন হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ নূরে আলম খান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ মেজবাহ উদ্দিন, নারান্দী ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি খন্দকার আসাদুজ্জামান প্রমুখ।

.
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নাহিদ হাসান সুমন। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক, জনপ্রতিনিধি, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কেষ্ট ও ফুল দিয়ে বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা দেয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com