রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০০ কোটি রুপি পাচার মামলায় জড়িত অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ: ইডি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে
২০০ কোটি রুপি পাচার মামলায় জড়িত অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ: ইডি

২০০ কোটি রুপি চাঁদাবাজির অভিযোগ ভারতের সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে। অর্থপাচারের মামলাও তার বিরুদ্ধে। এবার তার সঙ্গে উঠে এসেছে এ সময়ের আলোচিত হার্টথ্রব নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজের নাম। ভারতের এনফোর্সড ডিরেক্টরেট (ইডি) বুধবার দিল্লির এক আদালতে সম্পূরক চার্জশিটে এই নায়িকার নাম অভিযুক্তের তালিকায় তুলে এনেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

ফার্মাসিউটিক্যাল জায়ান্ট হিসেবে পরিচিত র‌্যানব্যাক্সির সাবেক সদস্য অদিতি সিং এবং শিবেন্দর সিংয়ের কাছ থেকে প্রায় ২১৫ কোটি রুপি ঘৃষ গ্রহণের অভিযোগ আছে চন্দ্রশেখরের বিরুদ্ধে। এ অভিযোগে তাকে আগেই গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তাদের অনুমতি সাপেক্ষে তার বিরুদ্ধে অর্থপাচারের তদন্ত শুরু করে ইডি। তাদের প্রথম চার্জশিটে উল্লেখ করা হয়েছে চন্দ্রশেখর প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ কিভাবে ব্যবহার করেছেন। বুধবার তারা সম্পূরক চার্জশিট দিয়েছে। এতে অভিযোগ করা হয়েছে যে, জ্যাকুলিন ফার্নান্দেজকে কমপক্ষে ৫ কোটি রুপি উপহার দিয়েছেন চন্দ্রশেখর।

তাই অভিযুক্ত হিসেবে জ্যাকুলিনের নাম উল্লেখ করেছে ইডি। এতে অভিযোগ করা হয়েছে যে, অপরাধের মাধ্যমে এই অর্থ উপার্জন করা হয়েছে, এ বিষয়ে অবগত ছিলেন জ্যাকুলিন।
ইডি তার বিবৃতিতে বলেছে, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধী কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত অর্থ থেকে জ্যাকুলিনকে ৫ কোটি ৭১ লাখ রুপির বিভিন্ন উপহার দিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। জ্যাকুলিনের কাছে এসব উপহার দিতে তিনি ব্যবহার করেছেন দীর্ঘ সময়ের সহযোগী ও সহঅভিযুক্ত পিংকি ইরানিকে।

 

এর আগে এই অভিনেত্রীর মালিকানাধীন সম্পদের একটি হিসাব দিয়েছে ইডি। তারা জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদও করেছে। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে তারা এই অভিনেত্রীর সম্পদের পরিমাণ ৭ কোটি রুপি বলে এই এজেন্সি রিপোর্ট করেছে এপ্রিলে। এর মধ্যে আছে একটি ঘোড়া। এর মূল্য ৫২ লাখ রুপি। একটি পারসিয়ান বিড়াল। এর মূল্য ৯ লাখ রুপি। সূত্র বলেছে, মিস জ্যাকুলিন ফার্নান্দেজের পরিবারের সদস্যদেরকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন চন্দ্রশেখর। জ্যাকুলিনকে তিনি উপহার দিয়েছেন ডিজাইনারদের ব্যাগ। পোশাক দিয়েছেন গুচি এবং চ্যানেলের মতো বিলাসবহুল ব্রান্ডের। এই অভিনেত্রীর পক্ষে একজন স্ক্রিপ্ট লেখককে ১৫ লাখ রুপি দিয়েছেন চন্দ্রশেখর।

অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ একজন শ্রীলংকার নাগরিক। ২০০৯ সালে হিন্দি ছবির মাধ্যমে তার অভিনয় শুরু হয়। এ মামলায় এ পর্যন্ত কমপক্ষে আটজনকে গ্রেপ্তার করেছে ইডি। এর মধ্যে আছেন চন্দ্রশেখর ও তার স্ত্রী লিনা মারিয়া পাল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com