বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

আগের চেয়ে ভালো সেবা পাবেন: কিশোরগঞ্জে নব নিযুক্ত পুলিশ সুপার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে
আগের চেয়ে ভালো সেবা পাবেন: কিশোরগঞ্জে নব নিযুক্ত পুলিশ সুপার

কিশোরগঞ্জের নবাগত ‍পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেছেন, থানায়  আগের চেয়ে ভালো সেবা পাবেন। আজ শনিবার কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেন, যেকোনো অপরাধের ক্ষেত্রে আগের চেয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে পুলিশ। স্থানীয় সমস্যা বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, গোষ্ঠীগত দ্বন্দ্ব ইত্যাদি প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জকে কিভাবে নিরাপদ রাখা যায়, সে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অপরাধ নির্মূলে আপনারা তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা করলে পুলিশের কাজে সহায়ক হবে। তেমনি সংবাদ সংক্রান্ত যেকোনো কাজে পুলিশও দ্রুত সাড়া দেবে বলে আশ্বস্ত করেন তিনি।

এছাড়াও, কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে যথাসাধ্য চেষ্টা করা হবে বলে জানান তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল আমিন হোসাইন, কিশোরগঞ্জের বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com