মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়কে গাড়ি চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারাল একটি মেছো বিড়াল (মেছোবাঘ)।
শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে খাদ্য সংকটের কারণে লাউয়াছড়া অথবা এর আশপাশের বন থেকে মেছো বিড়ালটি লোকালয়ে চলে আসে। রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় পিষ্ট হয়ে মারা যায় মেছো বিড়ালটি (মেছোবাঘ)।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিড়ালটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় পিষ্ট হয়ে মারা যায় মেছো বিড়ালটি (মেছোবাঘ) সত্যতা নিশ্চিত করেন।