কিশোরগঞ্জে হেরোইন’সহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। শনিবার (২০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা সংবাদ পায়, কতিপয় হেরোইন ব্যবসায়ী হেরোইন’সহ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়া পাড়ায় অবস্থান করছে। তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে র্যাবের একটি চৌকশ দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
অভিযানে করিমগঞ্জ উপজেলার আশুতিয়া এলাকা হতে মৃত: আব্দুর গফুর মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী তহুরুল মিয়া (৫৪) ও কিশোরগঞ্জ সদরের কাচারীপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে মো: নাঈম (৩০) কে ৩০ গ্রাম হেরোইন, মাদকের কাজে ব্যবহৃত একটি মোবাইল ও মাদক বিক্রির নগদ ১৬১০ টাকা’সহ গ্রেফতার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক কোম্পানী কমান্ডার মো: শাহরিয়ার মাহমুদ খান জানান, আসামীদ্বয় মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জথানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।